প্রকল্পের বিবরণ

প্রকল্পের বিবরণ

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) টি পল্লী কল্যান সহায়ক ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত । এই প্রজেক্টির মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি টেকসই ব্যবসা প্রতিষ্ঠিত করতে সাহায্য করা যেখানে পরিবেশ ও সংরক্ষিত থাকে। যেখানে প্রকল্পটি ৩০টি বিভিন্ন উপ-খাত নিয়ে কাজ করছে। এর মাঝে একটি উপ-প্রকল্প কিছু নির্বাচিত দূষণকারী ক্ষুদ্র ব্যবসার ক্লাস্টারগুলোকে অগ্রাধিকার দিচ্ছে এবং টেকসই পরিবেশের লক্ষ্যে সৃজনশীল অর্থনীতির প্রসারণে সহায়তা করছে । পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এই সাব প্রজেক্টটি ঢাকা জেলার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় এবং রংপুর জেলার রংপুর সদর ও সিও বাজার এলাকায় বাস্তবায়ন করছে। এই ০২ বছরের (জুন ২০২১ থেকে জুলাই ২০২৩) সাব-প্রকল্পটি প্রধান এসইপি প্রকল্পের প্রধান ও মূক্ষ্য লক্ষ্য সম্পন্ন করতে সহায়তা করছে। এই উপ-প্রকল্পটি স্ট্রিট ফুডের ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্লাস্টারে বাস্তবায়ন করছে যেনো উদ্যোক্তারা তাদের ক্ষুদ্রউদ্যোগকে পুরোপুরিভাবে পরিবেশের ক্ষতি সাধন না করে পরিচালনা করতে পারে। উপ-প্রকল্পটির উদ্দেশ্য হলো - শহরে বাসবাসকারীদের জন্য নিরাপদ স্ট্রিট ফুড নিশ্চিত করা। পরিবেশ দূষণ, পেশাগত ঝুঁকি, স্ট্রিট ফুড বিক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জ্ঞান সরবরাহ করা এর মাঝে উল্লেখযোগ্য । স্ট্রিট ফুড ও স্থানীয় রেস্টুরেন্টে খাদ্য প্রক্রিয়া ও উৎপাদনের সময় স্বাস্থ্যকর এবং নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতির ব্যবহার সাবপ্রকল্পের প্রধান লক্ষ্য এলাকা হলো। স্ট্রিট ফুডের প্রচারণার সাথে সাথে তাদের কর্মকান্ডে পরচ্ছন্নতাকে টেকসই উপায়ে পরিচয় করে দেয়া এই উপ-প্রকল্পটির উদ্দেশ্য। স্ট্রিট ফুড এবং স্থানীয় রেস্টুরেন্টে খাদ্য প্রক্রিয়া ও উৎপাদনের সময় স্বাস্থ্যকর এবং নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতি ব্যবহার উপ-প্রকল্পের প্রধান লক্ষ্য । পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র একটি শেষ মূল্যায়ন সার্ভে পরিচালনা করছে, যেখানে একজন সার্ভেয়ারের মাধ্যমে উপ-প্রকল্পটির সামগ্রিক সম্ভাবনা বোঝা এবং এর অধীনে উদ্যোক্তাদের পরিবেশের অবস্থার উন্নতি সনাক্ত করা হবে। এই সাব-প্রকল্পের অধীনে মোট ৩৫০ জন ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছে।