বর্তমান সময়ে পরিবেশ দূষণ মানবজাতি তথা জীবকূলের জন্য বিরাট হূমকির একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নিজেদের এবং ভবিষ্যৎ স্বার্থে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য আমরা কিছু কাজ করতে পারি। এর সর্ব প্রথম ধাপ হচ্ছে পরিবেশ দূষণ কমিয়ে আনা। যেহেতু এ প্রকল্পের মূল উদ্দেশ্যই হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, কাজেই পরিবেশ দূষণ যতটা কমিয়ে আনা যাবে নিরাপদ খাদ্য ঠিক ততটাই নিশ্চিত হবে।
ক্ষুদ্র উদ্যোক্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে। ”প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস” প্রকল্পের উদ্দেশ্যই হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা এবং টেকসই পরিবেশ নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদন করা । এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্পের প্রত্যেক ক্ষুদ্র উদ্যেক্তাকে সচেতন করার লক্ষ্যে প্রকল্প এরিয়া যেমন- ঢাকা ও রংপুরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। যেখানে প্রতি ব্যাচে ২০ জন করে উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং এখন পর্যন্ত মোট ২০০ জনেরও অধিক উদ্যোক্তা উক্ত সেমিনারের মাধ্যমে পরিবেশ বিষয়ে সচেতন হচ্ছে। সেমিনারের মূল লক্ষ্য হলো-
• টেকসই পরিবেশ গড়ে তোলা • টেকসই পরিবেশের প্রয়োজনীয়তা তুলে ধরা • পরিবেশ দূষণ সম্পর্কে অবহিত করা • কিভাবে পরিবেশ দূষিত হচ্ছে এ বিষয়ে সম্যক ধারণা দেয়া • বর্জ্য ব্যবস্থাপনা • পরিবেশ ঠিক রেখে নিরাপদ খাদ্য তৈরি করা • পলিথিনের ব্যবহার কমিয়ে আনা • পোড়াতেলের ব্যবহার না করা এবং • পোড়াতেল যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখা এবং তার পুনঃব্যবহারের জন্য বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করা। প্রকল্পটি বিশ্ব-ব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট (এসইপি) এর আওতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।