আমাদের দেশে বর্তমানে যেই পরিমাণ ছোট বা বড় হোটেল/রেস্টুরেন্ট, ফাস্ট ফুড শপ/স্ট্রিট ফুড কার্ট ইত্যাদি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রকৃতপক্ষে সেই পরিমাণে দক্ষ রান্না করার অভিজ্ঞ লোকবল/শেফ নেই। কেবল খাবার সুস্বাদু হলেই তাকে ভালো রান্না বা ভালো খাবার বলা যায় না, পুষ্টিগুণটাও গুরুত্বপূর্ণ । পুষ্টিকর ও সুস্বাদু রান্নাই হলো আসল রান্না ।
“বেঁচে থাকার জন্য আমরা চাই নিরাপদ এবং পুষ্টিকর খাবার” এই শ্লোগান কে সামনে রেখে আমাদের প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খাদ্য প্রক্রিয়াকরন এবং ব্যবস্থাপনা বিষয়ক শেফ ট্রেনিং আয়োজন করা হয় । শেফ ট্রেনিং এর মূল উদ্দেশ্য হলো বিভিন্ন খাবারের রেসিপির কলাকৌশল সর্ম্পকে দক্ষতা বৃদ্ধি এবং খাবারের পুষ্টি ও মান নিয়ে ভালো জ্ঞান অর্জনের মাধ্যেমে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা । একই সাথে রান্নাঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, নতুন রেসিপি নিয়ে কাজ করা, খাবারের মেন্যু তৈরি করা, রান্নাঘরের উপকরণসমূহের সঠিক ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা সর্ম্পকে কৌশলগত দক্ষতা বৃদ্ধি করা ছিলো অন্যতম ।
উক্ত প্রশিক্ষণটি Tony Khan Institute of Skill Development, Dhaka এর প্রতিষ্ঠানটির সনামধণ্য শেফ Tony Khan এর নেতৃতে একটি দক্ষ টিম দ্বারা প্রশিক্ষণটি হাতে কলমে দেওয়া হয়। অন্য দিকে রংপুর পর্যটন মোটেলের প্রধান শেফ দ্বারা রংপুর উদ্যেক্তাদের প্রশিক্ষক দেওয়া হয়।
প্রশিক্ষনের প্রথম পর্যায়ে স্বাস্থ্যসুরক্ষা ও স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয়। যেখানে উদ্যোক্তারা কর্মক্ষেত্রের স্বাস্থ্যবিধি, ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি ও খাদ্য স্বাস্থ্যবিধি সর্ম্পকে বিভিন্ন ধরনের নির্দেশনা, রান্নার প্রয়োজনীয় কলাকৌশল এবং পারফেক্ট রান্নার কিছু টিপস দেয়া হয় ।
সেশনের ২য় পর্যায়ে বিভিন্ন ধরনের রেসিপির কলাকৌশল, খাবার পরিবেশনের ওপর দক্ষতা বৃদ্ধি, মশলা ও উপাদান সম্পর্কে ভালো জ্ঞান, কম সময়ে নির্দিষ্ট বাজেটের মধ্যে ভালো খাবার রান্না করার দক্ষতা বৃদ্ধি, খাবারের পুষ্টি নিয়ে ভালো জ্ঞান থাকা এবং নতুন রেসিপি নিয়ে কাজ করার দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ছুড়ি ধরা ও কাটিং এর কৌশল, পরিবেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং খাবার সংরক্ষণের নিয়ম নিয়ে আলোচনা করা হয়। প্রশক্ষিণে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করার কৌশল, খাবার সংরক্ষণের নিয়মসমূহ জানানো হয়। পরবর্তীতে প্রশক্ষিণে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সুস্বাদু ও স্বাস্থ্সম্মত উপায়ে কিভাবে রান্না করবে সেটি হাতকেলমে প্রশিক্ষণ দেয়া হয় এবং প্রত্যেক উদ্যোক্তাদের সাটিফিকেট দেয়া হয়। ।
এই পর্যন্ত ৮টি ব্যাচের সর্বমোট ১৬০ জন ক্ষুদ্র উদ্যোক্তা হাতে কলমে খাদ্য প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনা বিষয়ে শেফ প্রশিক্ষণে সক্রিয় ভাবে অংশগ্রহন করে।
খাদ্য যেমন আমাদের জীবন বাঁচিয়ে রাখে, অপরদিকে অপরিচ্ছন্ন বা অনিরাপদ খাবার আমাদের মৃত্যুও ঘটাতে পারে। আর সেই উদ্দেশ্যেই নিরাপদ খাদ্য নিশ্চিৎ করতে প্রয়োজন একজন অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ শেফ।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ওর্য়াল্ড ব্যাংক এর আর্থিক সহায়তায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্প প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্প টি ৩৫০ জন হোটেল, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড বিক্রেতাদের নিয়ে বাস্তবায়ীত হচ্ছে। প্রকল্প টি ঢাকা সিটি করপোরেশন এর আওতায় মোহাম্মদপুর ও মিরপুর এবং রংপুর সিটি করপোরেশন এর আওতায় রংপুর সদর ও সিও বাজার এলাকায় কাজ করে যাচ্ছে।