পরিবেশ সংরক্ষণের মূল উদ্দেশ্য প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদসমূহের যথাযথ ব্যবহার সুরক্ষা এবং পরিচালনা। পরিবেশের ভারসাম্য রক্ষা স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে হলে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা দরকার। মানুষ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে পৃথিবী পরিমন্ডলের বাস করে। এই পারিপার্শ্বিক অবস্থাই মানুষের পরিবেশ। পারিপার্শ্বিক অবস্থা বলতে আমাদের চারাপাশের আকাশ, বাতাস, মাটি, জল, গাছপালা এবং পশুপাখিকে বোঝায়। পরিবেশের এই উপাদানগুলোই মানুষকে প্রভাবিত করে এবং পরিবেষ্টিত রাখে। পৃথিবীতে মানুষের দীর্ঘস্থায়ী অস্তিত্বের জন্য প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ অত্যাবশ্যক। পরিবেশ সংরক্ষণ বলতে বোঝায় মানুষ, অন্যান্য প্রাণি ও উদ্ভিদের স্বাভাবিক জীবন বিকাশের নিশ্চয়তা। পৃথিবীতে মানুষের দীর্ঘস্থায়ী অস্তিত্বের জন্য প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ এবং এর গুণমান বজায় রাখা অত্যাবশ্যক।
”প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস” প্রকল্পটির মূল উদ্দেশ্যই হলো নগরবাসীর হাতে নিরাপদ স্ট্রিট ফুড নিশ্চিত করা। এর পাশাপাশি পরিবেশ সম্মতভাবে কিভাবে খাদ্য তৈরি ও পরিবেশন করা যায় তা এ প্রকল্পের আরো একটি উদ্দেশ্য। সেই সাথে পরিবেশ দূষণ না করে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ কিভাবে তৈরি করা যায় তাও এ প্রকল্পের উদ্দেশ্য। পরিবেশ সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হচ্ছে পরিবেশকে রক্ষা করে কিভাবে কাজ করা যায় এবং পরিবেশ দূষণ কিভাবে কমানো যায় তা নিয়ে কাজ করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অবগত করা। প্রকল্পের আরো একটি উদ্দেশ্য হচ্ছে পোড়া তেলের ব্যবহার কমানো। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে একই তেলের বারবার ব্যবহার না করা এবং এর দ্বারা যাতে কোন রকম দূষণ না ঘটে তা নিশ্চিত করা। সেই সাথে পরিবেশ সংত্রান্ত সকল দিবস পালন, পরিবেশ অধিদপ্তরের সাথে কাজ, পরিবেশ সার্টিফিকেট এর গুরুত্ব এবং উদ্যোক্তাদের সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা সর্ম্পকে সকলকে জানানো।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় বিশ্ব-ব্যাংকের অর্থায়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত হচ্ছে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রোজেক্ট (এসইপি) এর আওতায় এই উপ-প্রকল্পটি।