এই প্রজেক্টের আওতায় একটি কার্যক্রম ছিলো রংপুর থেকে ৩০ জন উদ্যোক্তাকে ঢাকায় আমন্ত্রণ জানানো, যারা এর আগে কখনো ঢাকায় আসেননি অথবা আধুনিক ফুড কোর্ট নিয়ে যাদের কোন ধারণা ছিল না।ঢাকায় তাঁরা বসুন্ধরা শপিং কমপ্লেক্স ফুড কোর্ট সহ অন্যান্য উদ্যোক্তাদের দোকান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তারা মডেল উদ্যোক্তাদের হোটেল, রান্নাঘর, পরিচ্ছন্নতা, পরিবেশগত চর্চা, খাবার পরিবেশন ব্যবস্থাপনা, প্যাকেজিং, কাস্টমার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়সমূহের প্রতি জোর দেয়া হয় ।
এই পরিদর্শনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের মধ্যে সুসম্পর্ক তৈরি করে নেয়। উদ্যোক্তারা তাদের ব্যবসার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও আইডিয়া একে অপরের সাথে শেয়ার করেন এবং ব্যবসার নতুন নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন, যা তাদের ভবিষ্যৎ ব্যবসা বৃদ্ধি এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।
এই উদ্যোগে উদ্যোক্তারা তাদের ব্যবসার লক্ষ্য ও আকাঙ্ক্ষা পুরণেও অনুপ্রাণিত হয় এবং ব্যবসা উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারে।
দুইদিন ব্যাপী পরিদর্শন শেষে উদ্যোক্তাদের সাথে একটি ফিডব্যাক শেয়ারিং মিটিং এর আয়োজন করা হয়। যেখানে উদ্যোক্তারা তাদের উপলব্ধি শেয়ার করেন। উদ্যোক্তাদের মধ্যে একজন বলেন আমি দীর্ঘ ১৫ বছর থেকে স্ট্রিট ফুড ব্যবসা পরিচালনা করছি, কিন্তু এই ব্যাবসাটিও যে এত চমৎকার ভাবে করা যায় তা আমার ধারণাতে ছিল না। আমি অবশ্যই রংপুরে ফিরে গিয়ে এই আইডিয়া গুলো আমার ব্যবসায় কাজে লাগাবো।