পেশাগত স্বাস্থ্য এবং সেফটির ক্ষেত্রে অগ্নি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় । যেকোন দূর্ঘটনা হতে হোটেল ও রেস্টরেন্ট /কর্মক্ষেত্রের সকল কর্মচারীকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং কর্মস্থলে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা বিধান করার লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
প্রশিক্ষণের শুরুতে স্বাস্থ্য ঝুঁকি ও অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রাথমিক আলোচনা ও পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশেন এর মাধ্যমে উদ্যোক্তারা যে সকল জিনিস জানতে পারেন, সেগুলো হলো –
অগ্নি নির্বাপকের নীতি ও অগ্নি নির্বাপনেরর পদ্ধতি, কোথাও আগুন লাগলে করনীয় কি, আগুনে পুড়িয়ে যাওয়ার ভয়াবহতা ও ক্ষতিকর দিক এবং আগুন থেকে নিরাপদ থাকার উপায় । এছাড়াও কর্মস্থলে হঠাৎ অগ্নি দুর্ঘটনা ঘটলে কিভাবে হাতের কাছে থাকা উপকরণ ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করা যায় এবং কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। ফায়ার এক্সটিংগুইশার/অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারের নিয়ম শেখানো হয়।
দ্বিতীয় পর্বে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারে মাধ্যমে আগুন নিয়ন্ত্রনে আনার একটি মহরা হয়। যেখানে ফায়ার সার্ভিস কর্মীবাহিনী বিভিন্ন অগ্নিনির্বাপক কৌশল প্রদর্শন করেন এবং একই সাথে ক্ষুদ্র উদ্যোক্তারাও বাস্তবে অনুশীলন করেন।
বর্তমানে ৪টি ব্যাচের মাধ্যমে মোট ৮০ জন ক্ষুদ্র উদ্যোক্তা এই অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণে সক্রিয় ভাবে অংশগ্রহন করে।সেশনগুলো পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স এর এক দল দক্ষ প্রশিক্ষক।
“পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র” কর্তৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ওর্য়াল্ড ব্যাংক এর আর্থিক সহায়তায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্প প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। প্রকল্প টি ৩৫০ জন হোটেল, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড বিক্রেতাদের নিয়ে বাস্তবায়ীত হচ্ছে। প্রকল্প টি ঢাকা সিটি করপোরেশন এর আওতায় মোহাম্মদপুর এবং মিরপুর এবং রংপুর সিটি করপোরেশন এর আওতায় রংপুর সদর ও সিও বাজার এলাকায় কাজ করছে । উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠাটিতে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রকল্পের সকল কর্মকর্তাগন ।