আমাদের দেশে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা এবং ভেজাল খাবার গ্রহণের ফলে শারীরিক যে সকল রোগ হতে পারে এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে। একটি উন্নত দেশ গড়তে হলে আমাদের প্রয়োজন একটি সুস্থ সবল মেধাবী জাতি এবং এই সুস্থ সবল ও মেধাবী জাতির জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য । “নিরাপদ খাদ্য সবার অধিকার” এই শ্লোগান কে সামনে রেখেই আমাদের প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়।
খাদ্য নিরাপত্তা ও খাদ্যের পুষ্ঠিগুণ অক্ষুন্ন রেখে কিভাবে মানসম্মত খাদ্য ভোক্তার কাছে পৌঁছানোর যায় এই উদ্দেশ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় ।
উক্ত প্রশিক্ষণের মাধ্যেমে উদ্যোক্তাদের খাদ্য, খাদ্য নিরাপত্তা, খাদ্যের স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যঝুঁক, ভৌত ও রাসায়নিক ঝুঁকি সম্পর্কে ধারণা দেয়া হয়। এছারাও খাদ্য কিভাবে সংরক্ষন করতে হয়, খাদ্যের প্রস্তুত প্রনালী, তার ব্যবস্থাপনা, মানসম্মত খাদ্য তৈরি , পরিস্কার-পরিচ্ছন্নতা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধির এবং নিরাপদ পরিবেশ বজায় রেখে টেকসই ব্যবসা নিশ্চিত করাতে পারে এই বিষয় গুলো নিয়েও প্রশিক্ষণ দেয়া হয়। একই সাথে পোড়া তেলের ক্ষতিকর দিক, খাবারে রং এর ব্যবহার,বাশি খাবার, খোলা অবস্থায় খাবার পরিবেশন , প্লাস্টিক ব্যবহার এবং খবরের কাগজ/ছাপা কাগজ/লিখিত কাগজ এর ঠোঙায় ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কেও উদ্যোক্তাদের সচেতন করা হয় ।
বর্তমানে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির বিষয়ক প্রশিক্ষণের আওতায় ১৪ টি ব্যাচের মোট ৩০০ জন উদ্যোক্তা সক্রিয় ভাবে অংশগ্রহন করে । বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষের নিরাপদ খাদ্য অফিসার উক্ত প্রশিক্ষণগুলো পরিচালনা করেছেন । একই সাথে উদ্যোক্তাদের মাঝে বর্জ্য সংরক্ষণের জন্য ৩ ধরনের ডাস্টবিন, মাছ-মাংস এবং সবজি কাটার জন্য আলাদা আলাদা চপিং বোর্ড ও ছুড়ি, ফাস্ট এইড বক্স, এপ্রোন, এবং নিরাপদ খাবারের ১২ টি মূলনীতি সংবলিব ডিসপ্লে বোর্ড বিতরণ করা হয় ।
প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাগণ হোটেল/রেস্টুরেস্ট এর পরিষ্কার -পরিচ্ছন্নতা বজায় রাখা, মানসম্মত খাদ্য তৈরি করা এবং সকলেন মধ্যে সচেতনতা বৃদ্ধির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে ।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ওর্য়াল্ড ব্যাংক এর আর্থিক সহায়তায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্প প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্প টি ৩৫০ জন হোটেল, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুড বিক্রেতাদের নিয়ে বাস্তবায়ীত হচ্ছে। প্রকল্প টি ঢাকা সিটি করপোরেশন এর আওতায় মোহাম্মদপুর ও মিরপুর এবং রংপুর সিটি করপোরেশন এর আওতায় রংপুর সদর ও সিও বাজার এলাকায় কাজ করে যাচ্ছে।