পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কর্তৃক পরিচালিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ওর্য়াল্ড ব্যাংক এর আর্থিক সহায়তায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর উপ-প্রকল্প প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্পের আওতায় গত 11 সেপ্টেম্বর, 2022 ইং তারিখে মোহাম্মদপুর, মিরপুর এবং রংপুর সদর ও সিও বাজার শাখার সদস্যদের নিয়ে ‘‘শেয়ারিং অব লেসন লার্নট’’ শীর্ষক সভা টির আয়োজন করা হয়। উক্ত সভা টি পদক্ষেপ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এন্ড ম্যানেজমেন্ট (পিআইডিএম) এ অনুষ্ঠিত হয় ।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর নির্বাহী পরিচালক জনাব মো: সালেহ বিন সামস এর সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার জনাব আয়শা সিদ্দীকা এর সঞ্চালনায় ‘‘শেয়ারিং অব লেসন লার্নট ওয়ার্কশপ’’ অনুষ্ঠিত হয় ।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাব মুহম্মদ রিসালাত সিদ্দীক, পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। তিনি বলেন সক্ষমতা উন্নয়ন, বাজার সংযোগ ও আর্থিক সহায়তা প্রদান করা পদক্ষেপ এর মূল উদ্দেশ্য এবং ফুড সার্ভিস প্রকল্পের মাধ্যমে আমারা নগরবাসীর জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে 350 জন ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করছি।
সভার ১ম পর্যায়ে পদক্ষেপ এর প্রোগ্রাম উইং এর উপ-পরিচালক জনাব মো: মনিরুজ্জামান সিদ্দীক, প্রমোশন অব সেইফ স্ট্রিট ফুড ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস প্রকল্পের জুন ২০২১ থেকে এখন পর্যন্ত প্রকল্পের উল্লেখযোগ্য অর্জন সমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর এর উপ-পরিচালক (প্রশাসন) জনাব মো: ইউসুফ আলী। তিনি বলেন যে, পরিবেশ রক্ষায় চাই সচেতনতা আর টেকসই পরিবেশ নিশ্চিত করতে এক একটি ছোট পরিবর্তন পরিবেশের উপর বড় ধরনের প্রভাব ফেলবে । এ ক্ষেত্রে স্ট্রিট ফুড প্রকল্পটি একটি মডেল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (পুষ্টি ও জনস্বাস্থ্য) জনাব মো: মঞ্জুর মোরশেদ আহম্মেদ । তিনি উপ-প্রকল্পের আওতায় বাস্তবায়িত কর্মকান্ড সমূহের প্রসংশা করেন এবং ভবিষ্যতে ফুড সার্ভিস প্রকল্পের সাথে সমন্বয় করে সার্বিক সেবার পরিধি কিভাবে আরো সম্প্রসার করার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চত করা যায় সে বিষয়ে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
তিনি আরো বলেন, স্ট্রিট ফুড প্রকল্পটি একটি সময় উপযোগী প্রকল্প বলে আমি মনে করি। খাদ্য নিরাপত্তার জন্য ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থবিধি, কর্মক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থবিধি, নিরাপদ পানির ব্যবহার এবং পরিবেশ দূষণরোধ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ন সচিব ও সদস্য জনাব মো: রেজাউল করিম। তিনি বলেন, উন্নত দেশ গড়তে হলে আমাদের সুস্থ মানব জাতি প্রয়োজন আর সুস্থ মানব জাতির জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য । পদক্ষেপ কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রিট ফুড প্রকল্পটি চলমান টেকসই কার্যক্রমসমূহ বাস্তবায়ন করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের থেকে সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস প্রদান করেন ।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, উপ-পরিচালক, অডিট বিভাগ, উপ-পরিচালক, মাইক্রোফাইন্যান্স, সিনিয়ার পরিচালক, মোহাম্মদপুর ও মিরপুর এর ব্রাঞ্চ ম্যানেজার, এবং প্রকল্পের সকল কর্মকর্তাসহ আরো অনেকে ।